sliderস্থানিয়

হরিরামপুরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ওয়াজ মাহফিল

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা উপলক্ষে হরিরামপুরে ২ দিন ব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার উপজেলার তন্ত্রখোলা নবজাগরণ যুব সংঘের সভাপতি মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে হারুকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলম মিয়ার সঞ্চালনায় তন্ত্রখোলা নবজাগরণ যুবসংঘ”ক্লাব” এর উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিল পরিচালিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুম শিকদার,উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, হারুকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মেম্বার,সাবেক হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।

এসময় দেশবরেণ্য আলেমেদ্বীন কুরআন ও হাদীসের আলোকে গুরত্বপূর্ণ তাশরিফ পেশ করেন।

সর্বোপরি দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button