sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়রা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে বাংলাদেশী নাগরিকের লাশ ভারতীয় নাগরিক (আত্মীয়-স্বজনদের) দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারী শনিবার বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আজমতপুর সীমান্তে।

বাংলাদেশী মৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের কেতাব উদ্দিন ঝাটুর স্ত্রী ও শাহাবাজপুর ইউপি সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন। তিনি বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইম্না ইলাইহি রাজেউন) পারিবারিক অনুরোধের প্রেক্ষিতে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আরাফাতের প্রচেষ্টায় মরহুমার লাশ তার ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন। এ সময় বিওপি পর্যায়ের বিজিবি-বিএসএফের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button