sliderস্থানিয়

শিবগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আনুষ্ঠানিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যাশ শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান আলি মিঞা। এ সময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button