sliderস্থানিয়

রাঙামাটি-২৯৯ আসনে ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, প্রতীক লাঙ্গল। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, প্রতীক কোদাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, প্রতীক ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, প্রতীক ফুটবল।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রতীক রিকশা।
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার, প্রতীক ট্রাক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দীন, প্রতীক হাতপাখা।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
তিনি আরও বলেন,নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। রাঙামাটি-২৯৯ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে। ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button