sliderস্থানিয়

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাহফুজ তালুকদারকে(৪৫) গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে (২৩ মে) নলছিটি শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম । মাহফুজ তালুকদার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের মৃত আসাদুজ্জামান তালুকদার ‌ লাল মিয়ার ছেলে । নলছিটি থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। (নলছিটি থানার মামলা নং-১২, জিআর-২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ খ্রি.)।

নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম জানান, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন-২০০২ এর ২ (অ),(ই)(উ)/৫,তৎসহ ১৪৩/ 323/ 324/ 326/ 307/436 পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামি হিসেবে মাহফুজ তালুকদারকে গ্রেফতার করা হয় । শনিবার (২৪মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button