sliderস্থানিয়

উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মো. আলী হাসান আর নেই

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা: উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক, চিন্তাবিদ এবং বলাকা প্রকাশনীর প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আলী হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ জুলাই) ভোর আনুমানিক ৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
অধ্যাপক মো. আলী হাসান দীর্ঘদিন বগুড়ার গাবতলীর সৈয়দ আহমেদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক ছিলেন। শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা এবং জ্ঞানচর্চায় তাঁর অবদান উত্তরবঙ্গের শিক্ষা অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি প্রতিষ্ঠিত বলাকা প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজ, প্রাঞ্জল ও পরীক্ষোপযোগী ভাষায় অসংখ্য ইংরেজি বই রচনা ও প্রকাশ করেন। তাঁর প্রকাশিত বই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাদৃত হয় এবং হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ভূমিকা রাখে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র,তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক মো. আলী হাসানের মৃত্যুতে শিক্ষা, সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সকলের প্রার্থনা, মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button