
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এবং পরিবর্তনের জন্য হ্যা এই শ্লোগান প্রতি প্রাদ্যকে সামনে রেখে ১৯ জানুয়ারি সোমবার বিকাল ৩ টায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমূখ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এবারের নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং ২০২৯ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন ২০২৬ সালেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রেক্ষাপট আমাদের মনে রাখতে হবে।
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি।
কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে সমস্যা আছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।
নির্বাচনে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।
গণভোটের প্রচার নিয়ে তিনি বলেন, গণভোট সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তবে কেউ যদি ভোট না দিতে চান, তবে তাকে বাধ্য করা যাবে না।



