sliderস্থানিয়

সিংগাইরে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিংগাইর উপজেলা শাখার উদ্যােগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিবেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের বিএনপি’ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজনু খান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button