sliderস্থানিয়

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করণের দাবিতে সিংগাইরে মানববন্ধন হয়েছে।

বুধবার(১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় মরণফাঁদ সিংগাইর আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে জুলাইযোদ্ধা মো.রাব্বি আহমেদের নেতৃত্বে তার সহপাঠিরা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালীন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিঁয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button