
নাসির উদ্দীন,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :কনকনে শীত আর নদীঘেরা দুর্গম চর, যেখানে সাহায্য পৌঁছায় খুব কমই। এই শীতে ভোরের কুয়াশা আর নদীপথ পেরিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর, লেছড়গঞ্জ, সুতালড়ী ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ডেবনেয়ার গ্রুপ।এই কনকনে শীতে কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আজিমনগর ইউনিয়নের নছরতপুর হাজী মোহাম্মদ শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেবনেয়ার গ্রুপের মানবিক কাজের অংশ হিসেবে ২০ হাজার কম্বল বিতরণ চলছে। শীতে অস্বস্তিতে থাকা মানুষের জন্য ডেবনেয়ার গ্রুপের মানবিক এই উদ্যোগ যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি উপকার হচ্ছে গরীব দুস্থদের।
ডেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিবুল খান বলেন, ডেবনেয়ার গ্রুপের এমডি আমার বড় ভাই মুহম্মদ আইয়ুব খানের উদ্যোগে আমরা শীতার্ত মানুষের মাঝে মোট ২০ হাজার কম্বল বিতরণ করছি। আরও ১০ হাজার কম্বল বিতরণের ইচ্ছে আছে। যা মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে। ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, সজিব হোসেন সুরুজ খান, মাসুম খান, নোমান খান, রাশেদ খানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



