slider

আদমদীঘিতে যুবলীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি’র নৈরাজ্য,সন্ত্রাস ও যুবলীগের শান্তিপূর্ন মিছিলে হামলা,ককটেল বিস্ফোরনে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতবৃহস্প্রতিবার বিকেলে আদমদীঘি বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,যুগ্মসম্পাদক নিসরুল হামিদ ফুতু,সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহেদুজ্জামান, সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহম্মেদ প্রমূখ। সমাবেশ শেষে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button