Uncategorized

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের বানিয়াজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মুরাদ হোসেনের স্ত্রী শামিম আরার (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মারা যান তিনি।শামিম আরা জেলার দৌলতপুর উপজেলার শ্যামনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুর রহমান জানান, রাতে ডিউটি শেষ করে ভোর ৪ টার দিকে সদর উপজেলার ভাড়া বাসায় ফেরেন কনস্টেবল মুরাদ। এসময় তার স্ত্রী বাসার গেট খুলে দিতে গেলে মুরাদের গাড়িটি গেটের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গেটের দেওয়াল ভেঙে শামিম আরার উপরে পড়লে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু শামিম আরার ভাই মাসুদ মিয়া জানান, যৌতুকলোভী স্বামী মুরাদ প্রায়ই টাকা-পয়সার জন্যে তার বোনকে মারধর করতেন। শক্রবার সকাল ৮টার দিকে শামিমার মরদেহটি নিয়ে তাদের বাড়িতে আসেন মুরাদ। তবে ওই দুর্ঘটনার বিষয়ে তাদের কিছু অবহিত করা হয়নি বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button