Uncategorized
পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে ইরানের হামলা

ভারতের সঙ্গে চরম যুদ্ধাবস্থার মাঝেই পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে হামলা করার দাবি করেছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ এই খবর জানিয়েছে।
পত্রিকাটি জানায়, ইরানের বর্ডার গার্ড বুধবার সকালে পাকিস্তানকে লক্ষ্য করে তিনটি মর্টার শেল ছুঁড়েছে। বেলুচিস্তান প্রদেশের সরকারি একজন কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নেশন জানিয়েছে, ইরানের বর্ডার গার্ডের ছোঁড়া মর্টার শেলগুলো সীমান্তবর্তী পাঞ্জগড় জেলার কিল্লি করিমদাদ চেকপোস্টে এসে আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।
ইতোমধ্যে পাকিস্তান ইরান সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে। এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।



