
সুমন হোসেন,শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: ঘণ কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৫ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে কনকনে শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সুত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাহিরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ রাখতে বাধ্য হয়।
বুধবার ভোর রাত ৩টা ৫০ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝে নদীতে নোঙর করে ছিল। বাকী ফেরিগুলো ঘাটেই বাধা ছিল।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার ভোর রাত ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পযর্ন্ত ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
এ সময় দৌলতদিয়া ঘাটে ঢাকা,খান জাহান আলী, কেরামত আলী,বিএস ডাঃ গোলাম মাওলা ও হাসনাহেনা নমের ফেরিগুলো পন্টুনের সাথে রাখা হয়। দীর্ঘ এসময় ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে এই শীতের মধ্যে যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম জানান, বুধবার সকাল সড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। ঘণকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেই উক্ত দু’টি নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল।




