মানিকগঞ্জে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ। প্রতিনিধি : কোটা আন্দোলনকারীদের উপর অমাবিক হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার দুপরে সদর উপজেলার মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি গড়পাড়া সড়ক প্রদক্ষিণ শেষে আবার কর্নেল মালেক মেডিকেল কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ চত্তরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল হক, অষ্টম ব্যাচের শিক্ষার্থী তসপম
মালাকার,৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মুনমুন খাতুন প্রমূখ। এসময় তারা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। আমরা এর সংস্কার চাই। এ সময় ঢাকা সহ সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানান মিছিলে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা।



