sliderস্থানিয়

নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ফারুক হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন,ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই নতুন বাংলাদেশকে সুন্দর করে গড়ে দিয়ে যেতে হবে। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে থাকবে না বৈষম্য, দুর্নীতি, জুলুম ও নির্যাতন।

বক্তারা আরও বলেন, জুলাই কোনো একক গোষ্ঠী বা ব্যক্তির নয়। ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।

আলোচনা সভা শেষে ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button