sliderস্থানিয়

মিজা’পুরে মায়ের কুলখানির দিন ছেলের মৃত্যু

মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: আজ রবিবার মায়ের মৃত্যুর ৭ দিন। আজ ছিল মায়ের কুলখানি। সব আয়োজন প্রায় শেষ। বাড়িতে আত্মীয় স্বজন আসাও শেষ। কে জানত মায়ের জন্য আয়োজন করা কুলখানির দিনই হবে ছেলের শেষ দিন।

হ্যাঁ,এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায়। নিহত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান হবি। সে ওই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে। পেশায় একজন ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন।

‎জানা যায়,গত সোমবার (১০ নভেম্বর) মা নিহত হয়েছেন।সেই মায়ের জন্য কুলখানির আয়োজন করা হয়েছে আজ রবিবার (১৬ নভেম্বর)। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শনিবার (১৫ নভেম্বর) বিকাল বেলা সে স্ট্রোক করেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোর ৪ টায় সকলকে কাঁদিয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে সে ৩ সন্তান,স্ত্রী ও তার অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button