সাকিবের আরেকটি রেকর্ড

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও এদিন নতুন একটি ব্যক্তিগত অর্জন যোগ হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের পাশে।
এ ম্যাচে ৪৭ রানে ৪ উইকেট নেয়ার মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে একটি নির্দিষ্ট ভেন্যুতে ১০০ উইকেটের মালিক হয়েছন সাকিব। বুধবারের ম্যাচে আফগান ব্যাটসম্যান রশিদ খানকে এলবিডব্লিউ করে মিরপুরের শেরে বাংলায় একশোতম ওয়ানডে উইকেটেরে মালিক হন সাকিব।
বাংলাদেশী কোন ব্যাটসম্যানের পক্ষে এটি প্রথম কোন একক ভেন্যুতে ১০০ উইকেট। এই ভেুন্যতে সাকিব ওডিআই খেলেছেন মোট ৭০টি।
বিশ্ব ক্রিকেটে সাকিবের ওপরে আছেন দুই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম(৭৭ ম্যাচে- ১২২ উইকেট) ওয়াকার ইউনুস(৬১ ম্যাচে ১১৪ উইকেট)। তারা দুজনেই সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট গ্রাউন্ডে এই কৃতিত্ব অর্জন করেন।
বাংলাদেশী বোলারদের মধ্যে সাকিবের পরেই আছেন অধিনায়ক মাশারাফি বিন মোর্তজা। শেরেবাংলায় ৫৩ ম্যাচ খেলে মাশরাফি নিয়েছেন ৭৭ উইকেট।




