Uncategorized

কোম্পানীগঞ্জে মাহফিলে উস্কানিমূলক বক্তব্য, আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলো, ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭), সে কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে। ইমরান হোসেন রাজু (২২), সে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বক্তাসহ ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে ৫জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button