sliderস্থানিয়

কাপাসিয়ায় শরিফ উসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

গাজীপুর প্রতিনিধি: কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে । ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

মশাল মিছিলে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান উপস্থিত ছিলেন। এ সময় তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button