sliderস্থানিয়

সিংগাইর অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে অগ্নিকান্ডে হার্ডওয়ার, সেলুন ও লন্ড্রি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে ।

শুক্রবার(১২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গোবিন্ধল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
হার্ডওযার দোকান মালিক আব্দুল কাদের জানান,প্রতিদিনের ন্যায় ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার আমার দোকানে আগুন লেগেছে খবর দেয়। আমি দ্রুত পৌঁছে স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষনে ৩টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন এনে বাজারে অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করেন। অগ্নিকান্ডে তার প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.মহিবুবুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন,অগ্নিকান্ডে ক্ষতির পরিমান নিরুপন করে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button