sliderগণমাধ্যমশিরোনাম

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্রাব) এর ২য় বর্ষে পদার্পন উদযাপন

পতাকা ডেস্ক: আজ শনিবার সকালে মীরপুর ১০ সেনপাড়াস্থ দি গোল্ডেন পার্ক চাইনিজ রেষ্ট্রুরেন্ট এ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ২ বর্ষে পদার্পন উপলক্ষ্যে বর্ষবরন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সংগঠনের সভাপতি আজিজুল হাকিম। সঞ্চালনে ছিলেন ওমর ফারুক নিলয় বার্তা সম্পাদক প্রতিদিনের খবর ২৪।

সম্মেলনে মুল্যবান দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আবদুল আউয়াল ঠাকুর, সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মনি, বাংলাদেশ অটোমোবাইলস মালিক সমিতির মহাসচিব রফিকু ইসলাম রনজু,আল-মামুন এন্টারপ্রাইজ এর প্রোপাইটর আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের সাবেক সভাপতি ফসি উদ্দিন মাহতাব, কাফুরুল থানা জিসাস সভাপতি এস এম এম কামারুজ্জামান মামুন, পতাকা ২৪ এর সম্পাদক মীর্জা আমিন আহমদ, বাংলাদেশ সাহিত্য পরিষদ এর সভাপতি ইউনুস উদ্দীন আহমদ, ও মিরপুর ৩নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি নজরুল ইসলাম নাজু প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথীদের ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শেষে কেক কেটে সংগঠনের ২য় বর্ষে পদার্পন উদযাপন করা হয় এবং দুপুরের খাবার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরন উদযাপন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button