Uncategorized

নয় হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। এবার ছাড়িয়ে গেলেন মোট ৯ হাজার রানের কোটা। বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের দিকেই পা বাড়ালেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে নয় হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন। নয় হাজার রানের মধ্যে টেস্টে তামিমের মোট রান ৩১১৮। ৪২ টেস্টে সাত সেঞ্চুরি এবং ১৮ হাফ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি। টেস্টে তিন হাজারের উপরে রান আছে আর কেবল সাকিবেরই।
টি-টোয়েন্টিতে তামিমের মোট রান ১১৫৪. সেঞ্চুরি আছে একটি আর হাফ সেঞ্চুরি তিনটি। ওয়ানডেতে ছয় সেঞ্চুরি এবং ৩৩ হাফ সেঞ্চুরিতে তার মোট সংগ্রহ ৪৭৭৮* রান (আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ চলা অবস্থায়)।
ওয়ানডেতে চার হাজারের উপরের রান আছে আর কেবল সাকিব আল হাসানেরই। তবে তামিমের চেয়ে বেশ পিছিয়ে তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button