
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মনোনয়ন নিশ্চিত করার লক্ষে ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে করেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের ঢল নামে নলছিটিতে। উপজেলা চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নলছিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণের মাঝে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
গণসংযোগ শেষে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী বাকেআলীর বাসভবনে গিয়ে তার শারিরীক খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন ইলেন ভুট্টো।



