sliderস্থানিয়

মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আকবর হোসেন নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সে শিবালয় থানার গোবিন্দবাড়ী গ্রামের মৃত মুক্তি হোসেনের ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন।

আদালত ও পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে পার্শ্ববর্তী মকবুল পাগলার বাড়িতে গান শুনতে যায় ওই স্কুল ছাত্রী। এ সময় লম্পট আকবর ওই স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে জনৈক ইজ্জত আলীর বন্ধ থাকা দোকানের পাশে নিয়ে আসে। পরে শিশুটির স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে এবং ধর্ষণের অপচেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে লম্পট আকবর সটকে পড়ে।

এ বিষয়ে শিবালয় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন শিশুর বাবা। তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ মাসুদুল হক মাসুদ বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২০) এর ৯(৪)/খ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button