
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জয় (২৮)কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ১২টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রাম থেকে অভিযান চালিয়ে রবিউল ইসলাম জয়কে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম জয় বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের মিজানুর রহমানের ছেলে । তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের দাঁয়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় রবিউল ইসলাম জয়কে গ্রেফতার করা হয়েছে ।
আসামি রবিউল ইসলাম জয়কে আদালতে পাঠানো হয়েছে ।




