sliderস্থানিয়

“গাছ লাগান পরিবেশ বাঁচান”- এই স্লোগানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মতুয়া মিশনের

মোঃ নাছির উদ্দিন পিরোজপুর: শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা ও জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম মাছিমপুর পিরোজপুর এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৫.
আজ বিকাল ৪ টায় সেবাশ্রম অঙ্গনে বেল চারা রোপন করে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

প্রতিবছরের ন্যায় এ বছরও এ কর্মসূচি অংশগ্রহণ করেন শ্রী অসীম কুমার মজুমদার সভাপতি শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা, এ্যাড বিনয় ঢালী সহসভাপতি, শ্রী সুভাষ চন্দ্র সরকার সভাপতি জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম মাছিমপুর পিরোজপুর শ্রী দীনেশচন্দ্র হালদার সহসভাপতি, শ্রী আকাশ কান্তি সেন প্রচার সম্পাদক পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, শ্রী সুদেব কুমার মসিদ, সভাপতি ঐক্য পরিষদ পিরোজপুর, শ্রী সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা সভাপতি পূজা উদযাপন পরিষদ পিরোজপুর পৌর শাখা, শ্রী স্বপন কুমার হালদার, টুকু ভাই, সাদী সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।,

স্বাগত বক্তব্য রাখেন শ্রী সুপতি হালদার চঞ্চল সাধারণ সম্পাদক শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা ও জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম মাছিমপুর পিরোজপুর।এরপরে জনসাধারণের মাঝে চারা বিতরণ ও জাম,পেয়ারা,বিতরণ ও আমড়া, শিমুল, কৃষ্ণচুরা,কাঞ্চনসহ বিভিন্ন সড়ক,আশ্রম ও পৌর কবরস্থানের সামনে রোপন করে শেষ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button