Uncategorized
নতুন দুটি দ্বৈত গানে লুইপা

নিজের প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র পর আপাতত আর নতুন একক অ্যালবাম নিয়ে কোনো পরিকল্পনা নেই সঙ্গীতশিল্পী লুইপার। যে কারণে নিয়মিত স্টেজ শো, টিভি লাইভ শো, মিক্সড অ্যালবামে গান গাওয়া ও উপস্থাপনার বাইরে একক অ্যালবাম নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তার। এবারের ঈদে লুইপাকে নতুন দু’টি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হতে দেখা যাবে। প্রথমবারের মতো লুইপা গান গেয়েছেন আরেফিন রুমীর সঙ্গে।
আনজাম মাসুদের উপস্থাপনায় ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি পরিবেশন করতে দেখা যাবে আরেফিন রুমী ও লুইপাকে। গানটির সুর-সঙ্গীত করেছেন আরেফিন রুমী, লিখেছেন ইকবাল খন্দকার। ‘পরিবর্তন’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে। এ ছাড়া আসছে ঈদে শোয়েবের একক অ্যালবামে থাকছে শোয়েবের সঙ্গে একটি দ্বৈতগান।




