Uncategorized

রংপুরে আরো ৪ জন করোনায় আক্রান্ত

রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের পরীক্ষা করে রোববার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগের আট জেলায় ২ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা সনাক্ত হলো।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন, রমেকে রোববার ২২ তম দফায় ৯৪ টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। এরমধ্যে রংপুরের গঙ্গাচড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজন করে এবং কুড়িগ্রাম সদরের কাঁঠাল বাড়িতে একই পরিবারের তিনজন।
তিনি আরও জানান, এ নিয়ে বিভাগের ৮৪ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ২১, গা্ইবান্ধায় ১৬, লালমনিরহোটে ২, কুড়িগ্রামে ৯, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, দিনাজপুরে ১৪ এবং পঞ্চগড়ে ৪ জন।
রংপুর সিভিল সার্জন হিরোম্ব কুমার রায় জানিয়েছেন, রোববার রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলে রংপুরে ১ জনের করোনা সনাক্ত হয়েছেন। তিনি গঙ্গাচড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক। তিনি উপজেলার নিউ স্টার পাড়ায় একটি ভাড়া বাড়িতে একা থাকেন ওই বাড়ি সহ আশেপাশের বাড়িগুলো লক ডাউন করে দেয়া হয়েছে।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন আহ্মেদ খান জানিয়েছেন কুড়িগ্রাম সদরের কাঁঠাল বাড়িতে স্বামী স্ত্রী এবং সন্তান সহ তিন জনকে শনাক্ত হয়েছে। শিশুটির বয়স সাত বছর। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজন ৩১ বছর বয়সী যুবক সনাক্ত হয়েছেন রোববার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button