Uncategorized

কবিরহাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী কবিরহাট উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলো. সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নুরপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মো. মিঠু (২০) ও একই ইউনিয়নের অলিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রবিন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনার সময় মঙ্গলবার রাতে কবিরহাটের পাতাইল্লা ফোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button