
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরঞ্চলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২২৫টি পরিবারের মাঝে (জি,আর) চাউল-জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সার্বিক নির্দেশনায় ও উপজেলা বিএনপির সহযোগিতা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য- আব্দুল হক,উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম খান,স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় আমরা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সহযোগিতায় পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহন করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানায়, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জনপ্রতি ৩০ কেজি করে ২২৫টি পরিবারের মাঝে আজকের (জি,আর) চাউল বিতরণ কর্মসূচি।




