সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থেকে ট্রাকসহ (ঢাকা মেট্রো-ন ২১-৫৩৫৭) চুরি যাওয়া চারটি ষাড় গরু নেত্রকোনা থেকে উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪ চোরকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার(১৭ জুন) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফারপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭),পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার আজিজনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ(৫৫),মেহেরপুর জেলার সদর থানার যোগেন্দা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হায়দার হৃদয়(১৯) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিন জাইল্লা গ্রামের মঙ্গল বেপারির ছেলে জালাল উদ্দিন ওরফে শাহাজালাল(২৪)।
থানা পুলিশ সূত্রে জানাযায়,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকার জাম্বু রেঞ্জ গরুর ফার্ম থেকে শুক্রবার রাতের যেকোন সময় ৪টি ষাঢ় গরু ও ১টি মাহিদ্রা ব্রোলেরো পিকআপ চুরি হয়। পরের দিন ফার্মের মালিক মুদাসসার খান মুমিত সিংগাইর থানায় ১টি চুরির মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম এর সার্বিক তত্ত্বাবধানে ও এসআই রেজাউল তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রাধীন এলাকা থেকে চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করেন।
এ ব্যাপারে ওসি জানান,চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধারসহ ৪ চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামী বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দ্বি দিয়েছেন বলেও জানান তিনি।




