sliderস্থানিয়

হরিরামপুরে ভূমি মেলা অনুষ্ঠিত

হরিরামপুর প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানকে সামনে রেখে ২৫ মে রবিবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে প্রথমে র‍্যালি ও উদ্বোধন এর মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার আশরাফ এর সভাপতিত্বে মানিকগঞ্জের হরিরামপুরে ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আয়ুব আলী,গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা ভূমি মেলায় যে সমস্ত কার্যক্রম গ্রহন করা হয়েছে।
অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়,ডিসিআর ও খতিয়ান প্রদান,লিজ নবায়ন ফি আদায়, চান্দিনা ভিটির ইজারা নবায়ন,অনলাইন ভূমিসেবা গ্রহন ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত বই, লিফলেট বিতরণ,ভূমি উন্নয়ন কর ও অন্যান্য অনলাইন ভূমিসেবা সংক্রান্ত অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button