sliderস্থানিয়

হরিরামপুরে পাচ বছর ধ্বসে পড়ে আছে ব্রীজ, নেই কোন পদক্ষেপ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন দক্ষিণ চাঁদপুর স্কুল সংলগ্ন বাজারের পার্শ্ব হতে হারুকান্দিচর সংযোগস্থল অর্ধ কি.মি. সরকারি স্থাপনা ব্রীজ দীর্ঘ পাচ বছর যাবৎ অকেজো হয়ে পড়ে আছে,নেই কোন কার্যকর পদক্ষেপ, দূর্ভোগ প্রহাতে হচ্ছে স্থানীয়দের। এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দা মোঃ শহীদ জানান -ভেলাবাদ-চাদপুর সংযোগ স্থল ব্রীজটি দীর্ঘ পাচ বছর যাবৎ অকেজো হয়ে ধ্বসে পড়ে রয়েছে, এর কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখনো।

এছাড়াও আরেকজন স্থানীয় বাসিন্দা নারায়নকান্দির মোঃ মুজিবুর রহমান জানান, অকেজো ব্রীজ নিয়ে আমরা একাধিকবার উপজেলা এলজিআরডি অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোন ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরো জানান, এলাকাবাসীর পক্ষ হতে ওপর মহলে কাছে জোরদার দাবি একটাই বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে উপজেলা এলজিআরডি অফিস কর্তৃপক্ষ সাংবাদিকদের মুঠোফোনে জানান, বিষয়টি আমরা অবজ্ঞত আছি,বিষয়টি ওপর মহলে কাছে স্নারক লিপি পাঠিয়ে জেলা এলজিআরডি অফিসের সহায়তায় আমরা অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button