
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে এবং তার অনুসারীদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী ও প্রভাবশালী কুচক্রমহল কর্তৃক ডিবিসি নিউজ চ্যানেলে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদের বিরুদ্ধে আজিমনগর,সুতালড়ি,লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং স্থানীয় সর্বসাধারণ চরাঞ্চলবাসী মানববন্ধন করে ।
গত ৮ এপ্রিল ডিবিসি নিউজ চ্যানেলে আওয়ামী ফ্যাসিস্ট দোসরা এবং প্রভাবশালী কিছু কুচক্রমহল কর্তৃক হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা সহ তার অনুসারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে যে তারা চর অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করছে এসব মিথ্যা বানোয়াট সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে দূর্গম চরাঞ্চলের সর্বসাধারণ জনগন।
উল্লেখ্য, বিশেষ অভিযোগগুলিতে হলো- জমি দখল, চাঁদাবাজি, আক্রমণ এবং লুটপাট অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় ১০,০০০ মানুষ ১০টি ইউনিয়নে হান্নান মৃধার প্রভাবের কারণে ভয়ে বাস করছে বলে জানা গেছে। কিছু গ্রামবাসী এলাকা ছেড়ে যাচ্ছে। একজন ব্যক্তি দাবি করেছেন যে তিনি চাঁদা না দিলে প্রায় ২.৫ মিলিয়ন টাকার মালপত্র লুটপাট করা হয়েছে তার দোকান ভাঙচুর করা হয়েছে। হান্নান মৃধা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। জেলা বিএনপি হুঁশিয়ারি দিয়েছে যে দলের নাম ব্যবহার করে অবৈধ কাজে জড়িত থাকা কাউকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আশঙ্কা করছেন যে যদি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে সমগ্র চর অঞ্চল গুরুতর পরিস্থিতির সম্মুখীন হতে পারে এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো সহ বিএনপির নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদার দাবি জানান ওপর মহলে ।
চরাঞ্চলের সর্বসাধারণ জনগন সাংবাদিকদের জানায়,বিগত ৩০ বছর যাবৎ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা চরাঞ্চলের মেহনতী মানুষের পাশে দাড়িয়ে কাধে কাধ রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চরের অসহায়,গরীব এবং মেহনতী মানুষের পক্ষে বিনা স্বার্থে কাজ করে গেছে। আমরা চরাঞ্চলবাসি তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি চরাঞ্চলের অসহায় -মেহনতী মানুষের অভিভাবক। আমাদের অভিভাবক হাজী আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে আনিত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপস্থিত বক্তরা আরো জানান, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট দোসর কর্তৃক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাই এবং ওপর মহলে বিএনপির নেতাকর্মীর ওপর মিথ্যা মামলার অতিবিলম্বে প্রত্যাহারের জোরদার দাবি জানাচ্ছি। আমাদের নেতা হাজী আব্দুল হান্নান মৃধা একজন সৎ, নিষ্ঠাবান এবং জনদরদী চেয়ারম্যান ছিলেন আপনারা ইতিপূর্বেই জানান,যে কোন অপশক্তির বিরুদ্ধে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা উপজেলা বিএনপি এবং আজিমনগর,সুতালড়ি এবং লেছড়াগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সোচ্চার এবং আগামীতে কোনভাবেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের কোনভাবেই দূর্গম চরাঞ্চলের মাটিতে জায়গা দেওয়া হবে না। আমরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা নেতা হাজী আব্দুল হান্নান মৃধার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো যে কোন অপশক্তিকে বিরুদ্ধে উপজেলা বিএনপি সোচ্চার এবং দাতভাঙ্গা জবাব দিবে আগামীতে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, আজিমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি শামসুদ্দিন,আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিদুর রহমান মৃধা, আজিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর শিকদার, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান হবি, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ টিটুল প্রমূখ ।



