ইউনিসের ডাবল সেঞ্চুরি:বড় লিডের দিকে পাকিস্তান

ইউনিস খান ডাবল সেঞ্চুরিতে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্টের ১ম ইনিংসে বেশ শক্ত অবস্থানে পৌঁছে গেছে পাকিস্তান। এ রিপোর্ট লেখা পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৫০৬. পাকিস্তান ১ম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৭৮ রানে এগিয়ে আছে। আর পাকিস্তানের এই সফলতার পেছনে সবচেয়ে বড় নাম ইউনিস খান।
শনিবার ১২ রানের লিডসহ ৬ উইকেটে ৩৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। শুরু থেকেই মারমুখী ছিলেন সরফরাজ। কিন্তু অপরপ্রান্তে ইউনিস খান ছিলেন কান্ডারীর ভূমিকায়। ব্যাক্তিগত ৪৪ রান করে সরফরাজ আউট হয়ে গেলেও থামেনি ইউনিসের ব্যাট। মধ্যাহ্ন পর্যন্ত তিনি একইভাবে শাসন করে গেছেন ইংলিশ বোলারদের।
মধ্যাহ্ন বিরতীর পর ইউনিস খান ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ আমির। এ রিপোর্ট লেখার সময় ইউনিস খান ২০৪ ও মোহাম্মদ আমির ১৯ রানে ক্রিজে রয়েছেন।
উল্লেখ্য প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩২৮ রান। ৪ টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।




