আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপান-অস্ট্রেলিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

টোকিও থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টগামী একটি বিমানের চালক গতিপথ পরিবর্তন ও একটি ইঞ্জিন বন্ধ করে গুয়ামে জরুরি অবতরণ করেছেন। রোববার বিমানটির একটি সতর্কতা বাতি জ্বলে উঠার পর চালক নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেন।
জেটস্টার কর্র্তৃপক্ষ জানিয়েছে, জোড়া ইঞ্জিন বিশিষ্ট জেকিউ১২ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি গোল্ড কোস্টের উদ্দেশে যাওয়ার সময় তেলের চাপ সংশ্লিষ্ট সতর্কতামূলক বাতিটি জ্বলে ওঠে। এর ফলে চালক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটির গতিপথ পরিবর্তন করে রোববার সকালে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে জরুরি অবতরণ করেন।
এক বিবৃতিতে তারা জানায়, ‘সতর্কবার্তাটি পাওয়ার পর চালক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি ইঞ্জিন বন্ধ করে দেন। বোয়িং ৭৮৭ বিমানগুলো মাত্র একটি ইঞ্জিনের সাহায্যেই নিরাপদে উড়তে পারে।’
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, বিমানটিতে প্রায় ৩২০ যাত্রী ছিল। একটি ফ্লাইটে করে এদেরকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হবে। সোমবার বিমানটি পৌঁছবে।
জেটস্টার জানিয়েছে, বিমানটি নিরাপদেই গুয়ামে অবতরণ করেছে। প্রকৌশলীরা বিমানটি পর্যবেক্ষণ করে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button