Uncategorized
গলে টেস্টে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার

গলে শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক পরাজয় বরণ করেছে অস্ট্রেলিয়া।শনিবার ম্যাচের তৃতীয় দিনে তারা ২২৯ রানে হেরে গেছে। আগের দিনের ৩ উইকেটে ২৫ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে অল আউট হয়ে যায়।
এই জয়ের ফলে এক টেস্ট বাকি থাকতেই শ্রীলঙ্কা ২-০-এ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল।
১৯০০ সালের পর থেকে টেস্টে তাদের বলের হিসেবে পঞ্চম সর্বনিম্ন শোচনীয় পরাজয়। পেরেরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ধসের সৃষ্টি করেন।
ম্যান অব দি ম্যাচ হয়েছেন তিনিই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২৮১ ও ২৩৭
অস্ট্রেলিয়া : ১০৬ ও ১৮৩
ফলাফল : শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী।




