নজরুলের প্রেমিকা চরিত্রে উপমা

ছোটবেলায় শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে দিতি ও ইলিয়াস কাঞ্চনের মেয়ের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন দর্শকপ্রিয় অভিনেত্রী আরজুমান্দ আরা বকুলের মেয়ে অভিনেত্রী ও নৃত্যশিল্পী উপমা। এরপর বড় হয়ে মাসুদ আখন্দের নির্দেশনায় ‘পিতা’ চলচ্চিত্রে অভিনয় করেন। তবে এবারই প্রথম উপমা একটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমিকা নারগিসকে নিয়ে ‘নারগিস’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নারগিস আক্তার। আর এই নারগিস চরিত্রেই অভিনয় করার জন্য চূড়ান্ত হয়েছেন উপমা।
উপমা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমি ভীষণভাবে কৃতজ্ঞ পরিচালক নারগিস ম্যাডামের কাছে। কারণ তিনি আমার অভিনয়ের প্রতি, আমর প্রতি অনেক আত্মবিশ্বাস রেখেই আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন। আমিও মানসিকভাবে প্রস্তুত কাজটি করার জন্য।



