Uncategorized

রহমতগঞ্জে ধরাশায়ী শেখ রাসেল

প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরেছিল শেখ রাসেল। দ্বিতীয় ম্যাচেও সেই অঘটনের চক্র থেকে বের হতে পারেনি গত কয়েক বছর ধরেই ফেবারিটের তালিকায় নাম লেখানো দলটি।
বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে চমক দিয়েছে রহমতগঞ্জ। টানা দুই হারে পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবারে লিগে বড় বড় দলগুলো হেরে যাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে। ফলে জমে উঠছে খেলা। এর মধ্যে শেখ রাসেল অন্যতম।
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে প্রথম গোলটি করে রহমতগঞ্জ। কঙ্গো থেকে উড়িয়ে আনা ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োর ক্রসে মিডফিল্ডার মাহবুব হাসান নয়নের কোনাকুনি শট রুখতে পারেননি শেখ রাসেলের গোলরক্ষক। ১-০তে লিড নেয় রহমতগঞ্জ। ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রহমতগঞ্জ। এবার মো. আলাউদ্দিন। ২০ গজ দূর থেকে নেওয়া তার বাঁকানো শট বোকা বানায় শেখ রাসেল গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে। শেষ পর্যন্ত ২-০ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button