Uncategorized

নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আলীগ নেতার পদত্যাগ

নাটোর প্রতিনিধি : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে হাফিজুর রহমান বাবুকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় ‘নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন স¤পাদক আশাফুজ্জামান মিঠু তার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমন্বয় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতির হাতে আশাফুজ্জামান মিঠু সাক্ষরিত এ অব্যাহতি পত্র জমা দেন।
অব্যাহতি পত্রে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন স¤পাদক মিঠু উল্লেখ করেন, জনবিছিন্ন ও দলীয় নেতাকর্মিদের সাথে সংম্পৃত্ততা না থাকায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান বাবুকে নৌকার মনোনয়ন প্রদান না করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগ রেজুলেশন দেওয়া শর্তেও তাকে নৌকার মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ালীগের মনোনয়ন বোর্ড।
এ কারনে জনবিছিন্ন এ নেতার পক্ষে নির্বাচনী কাজ করা সম্ভব নয় বলে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন স¤পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করার জন্য আবেদন করছেন। এ অব্যাহতি পত্রটি উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক মুশফিকুর রহমান মুকু গ্রহন করেছেন।
আশাফুজ্জামান মিঠু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি,তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর বলেন,১নং ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদকআশাফুজ্জামান মিঠু তার সাধারণ স¤পাদক পদ থেকে অব্যাহতি নিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button