Uncategorized

মানিকগঞ্জে শতাধিক ছিন্নমূল মানুষের রাতের খাবার দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি : মহাসড়কে দু ‘চারটা গাড়ীর হর্ণের শব্দ ছাড়া চারদিকে প্রায় সুনশান নীরবতা। মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের বারান্দায় শুয়ে শতাধিক ছিন্নমূল মানুষ। কেউ ঘুমে আবার অনেকে আধ ঘুমে। এদের মধ্যে কেউ আবার খাবারের অপেক্ষায়। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় এসব মানুষদের তাকিয়ে থাকতে হয় কারো সাহায্যের আশায়। ঠিক ওই সময় শনিবার রাত ১০টার দিকে পুলিশের ভ্যানে খাবার নিয়ে হাজির হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান ও বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী। ছিন্নমূল মানুষদের হাতে খাবার দিয়ে তারা বললেন ‘মানিকগঞ্জের এসপি আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম স্যারের ব্যক্তিগত পক্ষ থেকে কর্মহীন ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে বাস টার্মিনালের বারান্দায় থাকা ১২৫ জন মানুষকে খাবারের প্যাকেট দেওয়া হয়। এর আগে অন্যান্য স্থানে ভাসমান ছিন্নমূল আরো ৫ শতাধিক মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয়েছে।এদিকে খাবার পাওয়া কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, এই খাবার পেয়ে অনেক খুশি। খাবারের জন্য তারা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button