ধামইরহাটে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সরকারি ভাবে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ধামইরহাট সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমান, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুন্নবী ফারুকী, সম্পাদক রেজুয়ান আলম, সাংবাদিক আবুল বয়ান, রিফাতুল হাসান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৭টাকা দরে ১হাজার ৫৬ মে.টন ধান এবং ৪০টাকা দরে ২শত ৫১ মে.টন চাল আগামী নতুন বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহের লক্ষ্যমত্রা নির্ধারণ করা হয়েছে।




