Uncategorized

মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতিসহ ৪ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি ও দুই নৈশপ্রহরীসহ চারজনের করোনা পজিটিভ এসেছে।
তাদের কোনো ধরনের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বৃহস্পতিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন- মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি (৪৫), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী (৩৬), উপজেলা কৃষি অফিসের নৈশপ্রহরী (৪৮), ফতেপুর সাব-সেন্টারের ফার্মাসিস্ট এর ছেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এক কিশোর (১৪)।
জানা যায়, স্থানীয় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা গত সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠায়। বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে সংবাদকর্মীসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের দুইজন নৈশপ্রহরী ও পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা এক কিশোরের দেহে করোনা পজিটিভ আসে।
উপজেলা প্রশাসন মির্জাপুর প্রেস ক্লাব, নৈশপ্রহরীদের কোয়াটার, সংবাদকর্মীর বাড়িসহ ২৫টি বাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চারতলা একটি ভবন ও কয়েকটি দোকান এবং এক নৈশপ্রহরীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে।
এ উপজেলায় ১৪ জনের করোনা পজিটিভ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button