Uncategorized

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৭ হাজার ৫শ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী (দ্বিতীয় রাউন্ড) প্রতি সপ্তাহের শনি, রোব, সোম ও মঙ্গলবার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৭ হাজার ৫শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের (দ্বিতীয় রাউন্ড) উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন মিঞা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫শ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন। করোনা পরিস্থিতি চলমান থাকায় সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখতেও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button