Uncategorized

বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মিটুয়ানী গ্রামের হুরাসাগর নদীর সাদেকের বিলে শুক্রবার বিকেলে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ৬ষ্ঠ বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।
সিরাজুল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, আশিকুর রহমান লাজুক বিশ্বাস, দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
এতে প্রথম স্থান অধিকারী বিজয়ীকে একটি টিভি উপহার দেওয়া হয়। এ প্রতিযোগিতায় ১০টি বড় পানসী নৌকা অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখতে আমি এর সার্বিক সহযোগিতা করব।
এ নৌকা বাইচের সময় বাইচালরা ঢাক, ঢোল ও করতালের বাজনা আর জারি-সারি গানের তালে তালে বইঠা চালান। অপূর্ব এ নৌকা বাইচ দেখতে নদীপাড়ে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১০ হাজার মানুষের সমাগম ঘটে বলে আয়োজকেরা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button