Uncategorized

পদ্মাসেতু নিরাপত্তায় পরিবহন ও সেতুমন্ত্রীর সন্তোষ

পদ্মাসেতু প্রকল্পে নিয়োজিত বিদেশী নাগরিকসহ কর্মরত সকলের নিরপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকস্মিক সফরে এসে কর্মরত দেশী-বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে মাওয়ায় পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের খুটিনাটি সম্পর্কে সাংবাদিকদের বলেন, পদ্মাসেতুর কাজের অগ্রগতি ৩৭ শতাংশ। ইতোমধ্যে মূল সেতুর ২২টি পাইলি স্থাপন হয়েছে।
২০১৮ সালকে লক্ষ্য রেখে সেতুর কাজ পুরোদমে এগিয়ে চলছে। সেতুর কাজ চলছে সিডিউল অনুযায়ীই পরিকল্পনা মাফিক।
মন্ত্রী বলেন, যেভাবে কাজ এগুচ্ছে, ২০১৮ সালেই চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে। সেনাবাহিনী ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাগণ মন্ত্রীর সাথে ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button