বিবিধশিরোনাম

মহাশ্বেতা দেবী আর নেই

পশ্চিমবঙ্গের সাহিত্যিক ও অধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবী আর নেই।
বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহাশ্বেতা দেবী কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
কবি মনীশ ঘটকের মেয়ে মহাশ্বেতা দেবীর জন্ম ১৯২৬ সালে বাংলাদেশের ঢাকায়। বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তার চাচা।
মুন্ডা বিদ্রোহের পটভূমি নিয়ে লেখা মহাশ্বেতার উপন্যাস ‘অরণ্যের অধিকার’ ১৯৭৯ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পায়।
তার লেখা শতাধিক উপন্যাসের মধ্যে হাজার চুরাশি মা, অগ্নিগর্ভ, চোট্টি মুণ্ডা এবং তার তীর, বেনে বৌসহ অনেকগুলো বাংলাদেশেও পাঠকমহলে আলোচিত।
আদিবাসী ও নারী অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া এই সাহিত্যক ভারতের পদ্মবিভূষণ এবং ফিলিপিন্সির র্যা মন ম্যাগসাইসাই পুরস্কারেও ভূষিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button