Uncategorized

আইসিসি হল অব ফেমে মুরলিধরন

শ্রীলংকার প্রথম খেলোয়াড় হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে অন্তর্ভুক্ত যাচ্ছেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল বোলার মুত্তিয়া মুরলিধরন। তার সাথে এ বছর হল অব ফেমে আরও জায়গা পেতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক পেসার জর্জ লোহম্যান, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার আর্থার মরিস ও অস্ট্রেলিয়ার সাবেক মহিলা অধিনায়ক কারেন রোল্টন।
১৯৯২ সালে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুরলিধরনের। পরের বছরই ওয়ানডে ক্রিকেটের জার্সিও গায়ে চাপান তিনি। অভিষেকের পর থেকেই ক্রিকেটের দুই ফরম্যাটের বিশ্বের নামি-দামী ব্যাটসম্যানদের আতঙ্কের নাম ছিলেন মুরালি। ফলে ক্যারিয়ার শেষে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেট তার ঝুলিতে রয়েছে। এছাড়া ১২ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১৩ উইকেটও শিকার করেন মুরালি। তাই ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনন্যসব অর্জনের কারণে হল অব ফ্রেমে নাম উঠতে যাচ্ছে মুরালির।
মুরালির মত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন লোহম্যানও। ১৮৮৬ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত ব্যাট-বল হাতে ক্রিকেট খেলেছেন তিনি। গড়েছেন বিশ্ব রেকর্ডও। ১৮৯৬ নিজের ১৬তম ম্যাচে টেস্টে দ্রুততম ১শ’ উইকেট শিকার করেন তিনি। ১২০ বছরের টেস্ট ইতিহাসে এখনো কেউই ভাঙ্গতে পারেননি লোহম্যানের রেকর্ডটি।
মরিস ও রোল্টনও নিজেদের পারফরমেন্স দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এই চার খেলোয়াড়ের ও অন্য খেলোয়াড়দের হল অব ফ্রেমে পেয়ে খুশি আইসিসি’র প্রধান নির্বাহী আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আধুনিক যুগের অন্যতম সেরা খেলোয়াড় মুরালি। তাদের নিজেদের সময়ে লোহম্যান, মরিস ও রোল্টন ছিলেন সেরা। তাদের মত সেরা খেলোয়াড়দের হল অব ফ্রেমে পেয়ে ভালো লাগছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button