Uncategorized

নোয়াখালীতে শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে চকলেটের প্রলোভন দেখিয়ে (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
তবে ধর্ষক আব্দুল হক কাজী (৫৫) পলাতক রয়েছে। সে একই ইউনিয়নের চরহাছান গ্রামের দায়মুদ্দিন কাজীর ছেলে। নির্যাতিতা শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, বুধবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাছান গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় , নির্যাতিতা ওই শিশু শ্রেণিতে পড়ে। বুধবার দুপুরে সে বাড়ির পাশে খেলাধুলা করার সময় প্রতিবেশী আবদুল হক কাজী তাকে চকলেট দেয়ার প্রলোভনে বসতঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি গুরুত্বর আহত অবস্থায় বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানিয়ে দেয়।
এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটির পরিবার চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
(তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button